
বরাবরের মতো এবারও জোরতোর দিয়ে শুরু হয়ে গেছে ঈদুল আযহায় সিনেমা মুক্তির আয়োজন।
করোনা এবং পারিপার্শ্বিক বিভিন্ন কারণে গত কয়েক বছর ঈদে হলে দর্শক টানতে না পারলেও ২০২২ সাল ছিলো ঢালিউড সিনেমার জন্য একটি অন্যতম সাল। হাওয়া, পরান, দামালসহ ২০২২ সালের সিনেমাগুলো ব্যবসা সফল হওয়ার পাশাপাশি করেছেন দর্শকদের হলমুখী। মানসম্মত চলচ্চিত্র এবং অভিনয় দিয়ে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে সিনেমাগুলো । তবে এবছরও পিছিয়ে নয়। প্রতিবারের মতো আসন্ন ঈদুল আযহার মুক্তি পেতে যাচ্ছে অনেকগুলো সিনেমা। প্রিয়তমা, সুড়ঙ্গ, প্রহেলিকা, অন্তর্জাল এবং লাল শাড়ী সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
প্রিয়তমা
এবার ঈদে নতুন চমক নিয়ে আসছেন সুপারস্টার শাকিব খান। বেশ কিছুদিন ধরে হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খানের সিনেমা প্রিয়তমা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। পোস্টার এবং টিজার রিলিজের পর থেকে প্রিয়তমা সিনেমাটিকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। গত মঙ্গলবার রাতে আলোচনার মাত্রা আরও দশগুণ বাড়িয়ে দিলেন শাকিব খান নিজেই। তার সোশ্যাল মিডিয়ায় আরেকটি পোস্টার শেয়ার করে দর্শকদের তাক লাগিয়ে দিলেন। পায়জামা পাঞ্জাবি পরা,মলিন মুখের অশীতিপর বয়সী এক বৃদ্ধ। সাদা চুলের এই বৃদ্ধ কে প্রথমে চেনা না গেলেও পরবর্তীতে চেনা যায় যে এটি সুপারস্টার শাকিব খান। তার প্রকাশিত প্রিয়তমা সিনেমার এই লুক দেখে চমকে যান তার ভক্ত এবং সহকর্মীরা। প্রকাশের পর পরই ছবিটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এবং ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছেন নায়ক শাকিব খান।

সুড়ঙ্গ
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা সুড়ঙ্গ। সিনেমাটি পরিচালনা করেছেন পরাণ, দামাল সিনেমা খ্যাত পরিচালক রায়হান রাফি। সিনামার নাম সুড়ঙ্গ। সিনেমাটিতে দিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন আর কেউ নয় বর্তমান যুগের একজন গুনী এবং জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। আফরান নিশো বরাবরের মতোই ছোট পর্দায় তার অসাধারণ অভিনয় দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করেছেন। খুব ভালো ভাবেই চরিত্রের সাথে মিশে যেতে পারেন। কিছুদিন আগে মুক্তি পেয়েছে নিশোর ‘সুড়ঙ্গ’র টিজার। ১ মিনিট ২৮ সেকেন্ডের টিজারেই বাজিমাত। সুড়ঙ্গ সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। সিনেমায় একটি আইটেম গানে দেখা মিলবে জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে।

প্রহেলিকা।
দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরেছেন সিনেমা এবং ছোট পর্দার তুমুল জনপ্রিয় এবং প্রশংসিত অভিনেতা মাহফুজ। চয়নিকা চৌধুরীর পরিচালনায় চিত্রনায়িকা শবনম বুবলী এর সাথে জুটি বেঁধেছেন প্রহেলিকা সিনেমাটিতে। রোমান্টিক ধাঁচের সিনেমাটিতে মাহফুজ এবং বুবলির বয়সের বেশ পার্থক্য থাকলেও তাদের রসায়ন বেশ জমেছে ভক্তদের কাছে। মেঘের নৌকা তুমি সিনেমার গানটি ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে।

অন্তর্জাল।
সাম্প্রতিকালে সাইবার থ্রিলার সিনেমা অন্তর্জাল’র টিজার প্রকাশিত হয়েছে। এক মিনিটের টিজারে তিন তরুণের বুদ্ধিভিত্তিক উদ্ভাবন আর সাইবার দুনিয়া নিয়ে এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপনের। তিনি জানালেন দুই বছরের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়ে ৭৫ দিন শুটিংয়ের মধ্য দিয়ে অন্তর্জাল সিনেমাটি নির্মিত হচ্ছে। ওয়ালটন নিবেদিত এই সিনেমাটিতে অভিনয় করছেন অভিনেতা সিয়াম আহমেদ, এবিএম সুমন, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।

লাল শাড়ী
এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাস ও সায়মন সাদিক অভিনীত সিনেমা লাল শাড়ী। এই ঈদে মুক্তি অপেক্ষাকৃত সিনেমার মধ্যে লাল শাড়ী সিনেমার প্রচারণা খুবই কম।





![F9 - Official Trailer [HD] :: The Fast Saga Trailer:: John Cena have been cast in undisclosed roles!! 11 F9 - Official Trailer [HD] :: The Fast Saga Trailer:: John Cena have been cast in undisclosed roles!!](https://priyojanala.com/wp-content/uploads/2023/05/PriyoJanala-390x220.png)