bangla natokEntertainment

কুরবানি ঈদে সিনেমার চেয়েও বেশি আলোচিত “মায়াপাখি”

২০২৬ সালে পবিত্র ঈদুল আযহায় মুক্তিপ্রাপ্ত প্রায় সব সিনেমা তেমন আলোচনায় না আসলেও সেই খরায় এক পশলা বৃষ্টিপাত হয়ে এসেছে রোমান্টিক নাটক নির্মাতা জাকারিয়া সৌখিনের নির্মিত নাটক “মায়াপাখি” ২ ঘন্টা ব্যপ্তির নাটকটিতে মূল ভূমিকায় ছিলেন অপূর্ব এবং নাজনীন নিহা! কর্পোরেট মোহ, প্রতিযোগিতা বনাম মায়া ও ভালোবাসার এক অদ্ভুত দ্বন্দ্বের কাহিনী এটি। জনপ্রিয় ইউটিউব চ্যানেল CMV তে ২৯ মে রিলিজ হওয়া “মায়াপাখি”, এ পর্যন্ত ভিউ পেয়েছে প্রায় ৭ মিলিয়ন। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার চেয়েও বেশি আলোচনা – সমালোচনার জন্ম দিয়েছে নাটকটি।

নেটাগরিক, কর্পোরেট জব হোল্ডারসহ সাধারণ মানুষ এবং সেলিব্রিটিরাও নাটকটি নিয়ে যার যার অবস্থান থেকে মতামত দিয়েছেন। কারো মতে নাটকটিতে কর্পোরেট জগতের বাস্তব ডার্ক সাইড তুলে ধরা হয়েছে। আবার অনেকের মতে এখানে কর্পোরেট জগতের পরিশ্রম, সততা এবং বাস্তবতা ভুলে গুটিকয় অন্ধকারে নিমজ্জিত লোভী বস এবং কর্পোরেট লেডির স্বরুপ প্রকাশ হয়েছে।

কয়েকজন তো নাটকটিকে সমাজে কর্পোরেট জব করা নারীদের জব লাইফ এবং ফ্যামিলি লাইফের জন্য হুমকিস্বরুপ মনে করছেন এবং নাটকটি ব্যান করার দাবিও তুলেছেন।

তবে বেশিরভাগ দর্শক নাটকটি নিয়ে পজিটিভ রিভিউ দিয়েছেন কমেন্ট সেকশন এবং স্যোশাল মিডিয়াতে।

নেটাগরিকদের একাংশের মতে নাটকের মায়া রহমানের মতো লোভে সর্বহারা নারীরাও যেমন কর্পোরেট জগতে আছেন, তেমনি জব করে ফ্যামিলি, সংসার, সন্তান
সব সামলে সৎভাবে জীবন-যাপন করা সং্খ্যাগরিষ্ঠ নারীরাও আছেন। বরং নাটকটিতে লোভে পাপ, এবং পাপ থেকে সব শেষ হওয়ার মেসেজটি ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা সমাজের জন্য দারুন উপকারী!

তর্ক- বিতর্ক, সমালোচনা এবং আলোচনার মধ্যেই বেড়ে চলেছে ভিউ। অপূর্ব আবারও প্রমাণ করেছেন রোমান্টিক অভিনয়ে তিনিই সেরা এবং একইসাথে নাজনীন নিহা ক্যারিয়ারের পিক টাইমে এসে এমন ডার্ক শেডের ক্যারেক্টার দিয়ে প্রমাণ করেছেন অভিনয়ের মুন্সিয়ানা।

পারিবারিক ধাচের রোমান্টিক এবং হালকা প্রেডিক্টেবল থ্রিলার ড্রামা মায়াপাখি দেখতে পারেন CMV বিডি ইউটিউব চ্যানেল থেকে।

বিনোদন প্রতিবেদক: সাবিহা সাইদ

Back to top button